শিরোনামঃ
শ্রমিক হত্যা ও অগ্নিনিরাপত্তায় গাফিলতি: অবহেলার সংস্কৃতি বন্ধ হোক বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু শুক্রবার দেশ ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর নৌমন্ত্রীর স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ আগামী পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়নকাজের আইনি বাধা দূর হয়েছে: অ্যাটর্নি জেনারেল ৪৫তম বিসিএসে ১,৭০২ জনের নিয়োগ, গেজেট প্রকাশ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ ছাড়ল বাংলাদেশ প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ বয়কট করেছে বাংলাদেশ।

‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা সংক্রান্ত সম্মেলন’ (সিআইসিএ)-এর সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বক্তব্য শুরু হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সভাকক্ষ থেকে ওয়াকআউট করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাকুতে আয়োজিত সম্মেলনটিতে ইসরাইলের রাষ্ট্রপ্রধান বক্তব্য দিতে মঞ্চে উঠলে বাংলাদেশ প্রতিনিধিদল তাৎক্ষণিকভাবে কক্ষ ত্যাগ করে প্রতিবাদ জানায়।

একই সময়ে আরও একাধিক দেশের প্রতিনিধি দলও ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে সভা কক্ষ থেকে বেরিয়ে যায়।

এশিয়াজুড়ে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে সিআইসিএর সপ্তম শীর্ষ সম্মেলন। এতে সংস্থাটির সদস্য ও অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা এবং জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।


এ জাতীয় আরো খবর...