মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

এনসিপির ক্রীড়া উইং এনএসএ’র দায়িত্বে ফাহিম-নাজমুল

নিজস্ব প্রতিবেদক / ১০ বার
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ক্রীড়া উইং হিসেবে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ) আত্মপ্রকাশ করেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কমিটির আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলাম। এসময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংগীতশিল্পী আসিফ আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি: জাগো নিউজ


এ জাতীয় আরো খবর...