শিরোনামঃ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

হিল পেইন বা গোড়ালির ব্যথা

ডা. আলতাফ হোসেন সরকার / ০ বার
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

গোড়ালির ব্যথা সাধারণত গোড়ালির নিচে অথবা গোড়ালির পিছন দিকে হয়।
যদিও গোড়ালির ব্যথা খুব কমসংখ্যক লোকের মধ্যে হয়। পরিসংখ্যানে দেখা
গেছে প্ল্যান্টার ফ্যাসাইটিস প্রায় শতকরা ৮ ভাগ লোকের হয়, হিল স্পার
শতকরা ৩.৬ ভাগ লোকের মধ্যে হয়। আমার এখানে যে সমস্ত রোগী
গোড়ালির ব্যথা নিয়ে চিকিৎসার জন্য আসে তাদের মধ্যে মহিলারাই বেশি কষ্ট পায়। মানুষের পায়ের ২৬টি হাড়ের মধ্যে গোড়ালির হাড় সবদিক থেকে
বড়। পা শরীরের ওজন ধরে রাখতে সাহায্য করে।
বিশেষজ্ঞরা বলছেন হাঁটার সময় পায়ের উপর শরীরের ওজনের ১.২৫
গুণ চাপ পড়ে আর দৌড়ানোর সময় চাপ পড়ে ২.৭৫ গুণ। যদিও বিভিন্ন
গবেষক বলেছেন, রানারদের গোড়ালির ব্যথা বেশি হয়। কিন্তু আমার
কাছে যারা গোড়ালির ব্যথার চিকিৎসা নিতে আসে তাদের মধ্যে রানার
খুঁজে পাওয়া দুষ্কর। গোড়ালির ব্যথা আমাদের জীবনের দৈনিন্দন কাজের
অনেক বাধাগ্রস্ত করে। অধিকাংশ রোগী কনজারভেটিভ চিকিৎসায় অল্প
দিনে ভালো হয়।
গোড়ালির ব্যথা হওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম
কারণগুলো হলো: প্লান্টার ফ্যাসাইটিস (প্লান্টার ফাসায় তিন প্রকার ভাগ থাকে যেমন:
মিডিয়াল রেটালেল এবং সেন্ট্রাল ব্যান্ড), লিগামেন্ট ইনজুরি (ডায়নামিক
স্ট্যাবেলাইজার অব দ্যা আর্টস অব দ্যা ফুডস), ক্যালকেনিয়াল স্পার, লাম্বো
স্যাকরাল লেডিকোলোপ্যাথি (এল-৫ থেকে এস-১), ব্যাকস্টার নার্ভ
কম্প্রেশন (লেটারাল প্লান্টার ব্রাঞ্চ অব পোস্টিরিওর টিভিয়াল নার্ভ), রেক্টো
ক্যালকেনিয়াল ভারসাইটিস, হিল বামপ্স (সাধারণত কিশোর-কিশোরীদের
হয়), টার্সাল টানেল সিনড্রোম (কম্প্রেশন নিউরোপ্যাথি), হিল ফ্যাট প্যাড
এট্রপি, স্ট্রেস ফ্র্যাকচার অব ক্যালকেনিয়াম, সিভার্স ডিজিজ (ক্যালকেনিয়াল
এপোফাইসাইটিস), এসিলিস টেন্ডেনোসিস, বন সিস্ট, গাউট, নিউরোমা,
অস্টিওমাইলাইটিস, প্যারিফেরাল নিউরোপ্যাথি, রিউমাটয়েড আর্থ্রাইটিস,
প্যাজেট ডিজিজ, গেইট প্রবলেম, ইনফ্লামেশন (প্রদাহ), হ্যাগলুন্ডস
ডিফরমিটি ও অন্যান্য সিস্টেমিক প্রবলেম। প্রচণ্ড ব্যথা হলে ব্যথার পাশাপাশি গোড়ালি ফুলে গেলে, গোড়ালিতে নাম্বনেস
অথবা টিংলিং হলে, সঙ্গে ব্যথা এবং জ্বর থাকলে, হিল পেইন এবং জ্বর
থাকলে, হাঁটতে অসুবিধা হলে। পা নিচের দিকে বাঁকা সোজা করতে
অসুবিধা হলে, দাঁড়াতে অসুবিধা হলে, এক সপ্তাহের বেশি গোড়ালিতে ব্যথা
থাকলে ইত্যাদি অসুবিধায় দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন।
উপসর্গ: ব্যথা পায়ের নিচেও হতে পারে আবার হিলের সামনের দিকেও হতে
পারে। অনেক সময় প্রচণ্ড ব্যথা হয়। রেস্টের পরে ব্যথা বেড়ে যায়। সকালে
ঘুম থেকে উঠতে পায়ের গোড়ালিতে অনেক বেশি ব্যথা হয়, সামান্য
অ্যাকটিভিটিতে উপসর্গও অনেকটা কমে যায়, অবশ অবশ বোধ হয়,
প্যারেসথেসিয়া। হিলের মিডিয়ালি টেন্ডার থাকে। অ্যাভডাক্টর হোলোসিস
মাসলে অসুবিধা থাকে। টাইট হিল কর্ড থাকে।
চিকিৎসা: হিল পেইনের পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার আগে রোগ সম্পর্কে
বিস্তারিত জানতে হবে। কোন অবস্থায় হিল পেইন বেড়ে যায় বা কমে যায়।
হিল পেইনের চিকিৎসার আগে হিল এবং পা’কে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা
করতে হবে। বিশেষভাবে মনে রাখতে হবে, ফুটে বা পায়ে কোনো ডিসফাংশন
আছে কিনা। এছাড়াও হিলের লেটারাল ভিউ এক্স-রে করে দেখতে হবে
ক্যালকেনিয়াল স্পার আছে কিনা। পায়ের লিগামেন্টের পরীক্ষা অত্যন্ত জরুরি।
প্ল্যান্টার ফাসা’র তিনটি অংশ থাকে, এ তিনটি অংশ পরীক্ষা করে বের করতে
হবে কোনটি অসুস্থ। এখানে উল্লেখযোগ্য যে—অ্যাভডাক্টর হ্যালোসিস,
এডাক্টর ডিজিটি মিনিমি অসুস্থ কিনা। তারপর রোগীর টাইট কর্ড আছে কিনা।
এছাড়াও বের করতে হবে হিলের কোন জায়গায় ব্যথা হচ্ছে বা কোন স্ট্রাকচার
অসুস্থ।


এ জাতীয় আরো খবর...