শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

করোনায় একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৪

নিজস্ব প্রতিবেদক / ৩৫৩ বার
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে দুইজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১০ জনে দাঁড়ালো। অন্যদিকে গত একদিনে সারাদেশে ২১১টি নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুই নারী মারা গেছেন। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। অন্যজন ৭০ থেকে ৮০ বছর বয়সী। সবমিলিয়ে চলতি বছরের প্রথম দিন থেকে শনিবার পর্যন্ত করোনায় ১১ জন মারা গেছেন। এরমধ্যে ৩ জন পুরুষ ও ৮ জন নারী।

অন্যদিকে গত একদিনে ঢাকায় ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে চট্টগ্রামে ৬৭, ময়মনসিংহে ৮, কক্সবাজারে ৬, কুমিল্লায় ৪, দিনাজপুরে ৩ ও নেত্রকোণায় ২ জনের নমুনা পরীক্ষা করা হলেও তাদের মধ্যে কারও করোনা শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫১০ জনের মৃত্যু হয়েছে।

 


এ জাতীয় আরো খবর...