শিরোনামঃ
শরীয়তপুরে সুরেশ্বর দরবার শরীফের পীর শাহীন নূরী গ্রেপ্তার শাহজাদপুরে নদী থেকে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার: অভিযুক্ত গ্রেপ্তার বাংলাদেশের পল্লী উন্নয়ন ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে চায় সুইজারল্যান্ড মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কার্যকর উদ্যোগ চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী বাবরকে ছাড়াই বাংলাদেশে আসছে আফ্রিদি বাহিনী জ্বালানি নিয়ে ভয়ের কারণ নেই, রমজানে থাকবে না লোডশেডিং: জ্বালানি মন্ত্রী স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা: বিএনপির নীতিনির্ধারণী মহলে জোর আলোচনা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব তিশা-অথই চড় কাণ্ড: যা জানালো অভিনয়শিল্পী সংঘ ঈদের কেনাকাটায় জরুরি ১৩টি বিষয়
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

নিরীহ হোমিও চিকিৎসক কারাগারে, পরিবারের দাবি ‘ষড়যন্ত্র’

নিজস্ব প্রতিবেদক / ১৮৬ বার
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় যশোরের এক ‘নিরীহ’ হোমিও চিকিৎসক গ্রেফতার হয়ে এখন কারাগারে। চিকিৎসক পাভেল পারভেজ (৪০) যশোর শহরের মুজিব সড়ক বাইলেনের রাবেয়া ভিলা’র মৃত আব্দুল লতিফের ছেলে এবং শাহ হোমিও হলের স্বত্বাধিকারী। ১ আগস্ট ঢাকার সায়েন্সল্যাব মোড়ে হামলার ঘটনায় ১৯ সেপ্টেম্বর ডিএমপি নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের দাবি, রাজনীতির সঙ্গে পাভেলের কোনো সংশ্লিষ্টতা নেই এবং ঘটনার সময় তিনি যশোরেই ছিলেন। ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় ফাঁসানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানা সূত্র জানায়, ১ আগস্ট ঢাকার সায়েন্সল্যাব মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৯ সেপ্টেম্বর ডিএমপি নিউমার্কেট থানায় একটি মামলা করেন ঢাকা কলেজের ছাত্র জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে পারভেজ আলী। মামলার এজাহারে আওয়ামী লীগের কয়েক শীর্ষ নেতা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পদধারীসহ ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। মামলার ১২ নম্বর আসামি হিসাবে পাভেল পারভেজের নাম উল্লেখ করে বর্তমান ঠিকানা ঢাকার ধানমন্ডি দেখানো হয়েছে। এই মামলায় ৭ অক্টোবর রাতে পাভেলকে যশোরের বাড়ি থেকে গ্রেফতার করে ৮ অক্টোবর যশোরের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাভেলের স্ত্রী মেহেরুন আক্তার জানান, ঢাকায় আমাদের কোনো ঠিকানা নেই। পাভেল কবে ঢাকায় গেছেন তাও মনে পড়ে না। ছাত্র আন্দোলনের সময় তিনি যশোরেই ছিলেন।

এ জাতীয় আরো খবর...