দক্ষিণী সিনেমার মহাতারকা থালাপতি বিজয়ের দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনে যবনিকা পড়তে যাচ্ছে। স্ত্রী সঙ্গীতা সোরনালিগমের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর ঘিরে এখন তোলপাড় পুরো বিনোদন দুনিয়া। ১৯৯৯ সালে সাতপাকে বাঁধা পড়া এই দম্পতির আইনি বিচ্ছেদের আবেদন ইতিমধ্যে আদালতে উঠেছে বলে জানা গেছে।
অভিযোগের তির অভিনেত্রী তৃষার দিকে
বিভিন্ন সূত্রের দাবি, জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়াই এই বিচ্ছেদের মূল কারণ। দীর্ঘদিনের সঙ্গী সঙ্গীতা স্বামীর এই পরকীয়া মেনে নিতে না পেরেই শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

রাজনীতিতে প্রভাবের আশঙ্কা
ব্যক্তিগত জীবনের এই অস্থিরতা বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি তিনি নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) গঠন করেছেন। তামিলনাড়ুর আসন্ন নির্বাচনের আগে এমন ব্যক্তিগত বিতর্ক তাঁর ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আদালতে শুনানি ২০ এপ্রিল
জানা গেছে, বিচ্ছেদ সংক্রান্ত মামলাটি ইতিমধ্যে আদালতের প্রক্রিয়ায় রয়েছে। আদালত আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। উল্লেখ্য, এই দীর্ঘ সংসারে বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে।
ভক্তদের একাংশ এই খবরে শোক প্রকাশ করলেও, অন্য একটি পক্ষ অভিনেতার ব্যক্তিগত নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। তবে বিজয় জানিয়েছেন, জীবনের এই কঠিন সময়েও তিনি রাজনীতি ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
