শিরোনামঃ
হরমুজ প্রণালি দিয়ে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ পারাপারে ইরানের অনুমতি বসনিয়ার কাছে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপের বাইরে ইতালি গান ছাড়লেন অলকা ইয়াগনিক জ্বালানি তেলের তীব্র হাহাকার: উপকূলে স্থবিরতা, কর্মহীন লাখো জেলে তিন প্রতিষ্ঠানে শীর্ষ পদ শূন্য: থমকে আছে নীতিগত সিদ্ধান্ত ও কর্মীদের বেতন বাগদাদে মার্কিন নারী সাংবাদিক অপহরণের শিকার: নেপথ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী! ইলিয়াস আলী গুমের অজানা তথ্য প্রকাশ: রিমান্ডে সাবেক তিন সেনা কর্মকর্তার চাঞ্চল্যকর স্বীকারোক্তি এক-এগারোর নির্যাতন নিয়ে রিমান্ডে থাকা তিন সেনা কর্মকর্তার চাঞ্চল্যকর তথ্য ইউরোপীয় ইউনিয়নে ইসরায়েল বয়কটের ডাক স্পেনের হরমুজ প্রণালী সুরক্ষায় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

রুশ সামরিক বিমান বিধ্বস্ত, ২৯ আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২ বার
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপে এএন-২৬ (An-26) মডেলের একটি সামরিক পরিবহন বিমান পাহাড়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানটিতে থাকা ছয়জন ক্রুসহ মোট ২৯ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসকে (TASS) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি ২৯ জন আরোহী নিয়ে একটি রুটিন মহড়ায় বেরিয়েছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, ক্রিমিয়ার কাছাকাছি একটি পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আরোহীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

চলমান রুশ-ইউক্রেন যুদ্ধের ডামাডোলের মধ্যে এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বিমানটি ইউক্রেনীয় বাহিনীর কোনো হামলার শিকার হয়েছে কি না। তবে রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ধরনের জল্পনা সরাসরি উড়িয়ে দেওয়া হয়েছে। রুশ কর্তৃপক্ষের দাবি, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সোভিয়েত আমলে তৈরি এএন-২৬ মডেলের এই বিমানগুলো মূলত এক জায়গা থেকে অন্য জায়গায় সামরিক সরঞ্জাম ও স্বল্পসংখ্যক সৈন্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। স্বল্প থেকে মাঝারি দূরত্বে চলাচলে সক্ষম এই মডেলের বিমান এর আগেও একাধিকবার প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২০ সালে ইউক্রেনের খারকিভে ২৮ জন আরোহী নিয়ে এএন-২৬ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে সবার মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালেও একই মডেলের আরেকটি বিমান অনুরূপ দুর্ঘটনার কবলে পড়েছিল।


এ জাতীয় আরো খবর...