শিরোনামঃ
মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে কপ-৩১ ও বাংলাদেশের দাবি: অনুদান, সুশাসন ও তারুণ্যের অংশীদারত্ব জনগণের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও: নাজমুল হক ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর রেকর্ড রেমিট্যান্সের পরও অস্থির ডলারের বাজার: কারসাজির শঙ্কার মাঝেই রিজার্ভ থেকে ডলার বিক্রিতে ফিরল বাংলাদেশ ব্যাংক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

বার্ড উইল সিং টুমরো

বাদল সৈয়দ / ৬৪ বার
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬

১৯৪২ সাল।
সোভিয়েত রাষ্টপ্রধান জোসেফ স্টালিন অনেক রাতে ঘুমাতে গেছেন। তিনি খুব ক্লান্ত। সারাদিন অনেক ধকল গেছে। তাই টেলিফোনের শব্দে তিনি খুব বিরক্ত হলেন। ভ্রু কুঁচকে তিনি তা রিসিভ করলেন। ফোন করেছেন মার্শাল ঝুকভ। তাঁর ফোন অগ্রাহ্য করা যায় না। তিনি স্টালিনগ্রাদ যুদ্ধের অধিনায়ক।
জোসেফ স্টালিন জিজ্ঞেস করলেন— ‘হ্যালো, কমরেড, অ্যানি ইমার্জেন্সি?’
‘ইয়েস, কমরেড সেক্রেটারি, এখানকার অবস্থা ভালো না। আমরা অবরুদ্ধ। জার্মানদের হঠানো যাচ্ছেপুরোপুরি শীত নামলে আমার সৈনিক এবং সাধারণ মানুষ শুধু গরম কাপড়ের অভাবেই মারা যাবে।’
মার্শাল ঝুকভের কণ্ঠে তীব্র হতাশা।
স্টালিন বিশাল কাঁচের জানালা দিয়ে বাইরে তাকালেন। ব্লাকআউটের গাঢ় অন্ধকারে পুরো মস্কো কুচকুচে কালো হয়ে আছে।
তিনি চোখ ফিরিয়ে টেলিফোনে মনোযোগ দিলেন, তারপর বললেন— ‘বার্ড উইল সিং টুমোরো। রাত যত অন্ধকারই হোক না কেন, কাল ভোর হবে, পাখি গান গাইবে, কমরেড মার্শাল।’
২ ফেব্রুয়ারি, ১৯৪৩— জার্মান বাহিনী সোভিয়েত ইউনিয়নের ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করল
মুক্ত হলো স্টালিনগ্রাদ।
যত অন্ধকারই হোক
ভোর হয়
পাখি গান গায়।
জীবনের সবার হতাশার মুহূর্ত আসে। আপনার সময়টা যদি খারাপ হয়, তবে-
ভয় পাবেন না।


এ জাতীয় আরো খবর...