শিরোনামঃ
মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে কপ-৩১ ও বাংলাদেশের দাবি: অনুদান, সুশাসন ও তারুণ্যের অংশীদারত্ব জনগণের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও: নাজমুল হক ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর রেকর্ড রেমিট্যান্সের পরও অস্থির ডলারের বাজার: কারসাজির শঙ্কার মাঝেই রিজার্ভ থেকে ডলার বিক্রিতে ফিরল বাংলাদেশ ব্যাংক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

কথোপকথন

বাদল সৈয়দ / ৫৯ বার
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬

টেলিফোনে তাঁর গলা ভারী শোনায়।
জিজ্ঞেস করলাম, স্যার আপনার শরীর কি খারাপ?
না, একটু ক্লান্ত লাগছে। অবসন্ন ভাব। ও কিছুনা। বয়স তো আর কম হলো না, অন দা রঙ সাইড অব সেভেন্টি…
তারপরও সাবধানে থাকবেন।
থাকব।
একটা কথা বলার অনুমতি চাচ্ছি, স্যার।
বলো।
ছেলেটি আপনার সাথে দেখা করতে চায়।
কেন?
সে পরশু জয়েন করবে। ভালো একটি চাকরি পেয়েছে। আপনার সাথে দেখা করে ধন্যবাদ জানাতে চায়। আপনার দোয়া চায়।
তুমি যখন তার কথা আমাকে বলেছিলে তখন আমার শর্ত ছিলো তার সাথে আমার কখনো দেখা হবে না। সে চিনবে তোমাকে, আমাকে নয়।
কিন্তু স্যার, আপনি তার এত বড় উপকার করলেন… সে লিখেছিল…
‘আমার চাকরি খুব দরকার। তাই আমি চাকরির প্রস্তুতি নিতে চাই। কিন্তু খরচ জোগাড়ের জন্য আমাকে চারটা টিউশনি করতে হয়, পড়ার সময় পাই না। আমাকে কি নিরবিচ্ছিন্ন পড়ার জন্য বছরখানেক সাহায্য করা যায়? যাতে টিউশনি করতে না হয়।’
তখন আপনি এগিয়ে এসেছিলেন। তাই সে আপনাকে ধন্যবাদ জানাতেই পারে।
শোনো, একজন বাবা সবচেয়ে বেশি খুশি হয় সন্তানের কাছ থেকে ধন্যবাদ পেলে। আমার একমাত্র ছেলে হয়েছে কুলাঙ্গার। যে বাবা তার একমাত্র সন্তানের কাছ থেকে ধন্যবাদ পায়নি, তার আর কারো ধন্যবাদে মন ভরবে না। তারপরও তাকে বলো, আমি খুশি মনে তার ধন্যবাদ গ্রহণ করেছি। আজ রাতে আমি তার জন্য দুরাকাত শোকরের নফল নামাজ পড়বো।
তারপরও স্যার…
আই নো ইউ আর অ্যা ভেরি কনভিন্সিং পারসন- মানুষকে কনভিন্স করার ক্ষমতা তোমার আছে। তবে এ ক্ষমতা যাদের থাকে তাদের এটাও বোঝা উচিত কাকে কনভিন্স করা যায় না। তোমারও বোঝা উচিত।
সরি স্যার।
ঠিক আছে। এখন রাখি, ভাল থেকো।
তাঁর কন্ঠ এখন শুধু ভারী শোনায় না, ভেজাও শোনায়…
-আসুন মায়া ছড়াই


এ জাতীয় আরো খবর...