শিরোনামঃ
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক খাতে গ্যাস সংযোগ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ

বাদল সৈয়দ / ৩ বার
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬

‘খোকা যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে?
বাড়ি আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে…’
খোকাকে কোলে নিয়ে এ ছড়াগান গাননি এমন মা খুব কম আছেন।
মায়েরা ছেলে জন্মানোর পর থেকে তার ভবিষ্যত বউকে কল্পনা করেন। সে রাজকন্যার ছবি আঁকেন, মনে মনে তাকে সাজান। মায়ের চোখে সামনে বড় হয় খোকা আর তাঁর কল্পনায় বড় হয় ভবিষ্যৎ পুত্রবধু।
সমস্যা শুরু হয়, যখন এ কল্পনা বাস্তবায়নের সময় আসে। তখন মায়ের মনে দেখা দেয় শত চিন্তা, শত শংকা- ছেলে পর হয়ে যাবে না তো?
ব্যাপারটি মাথায় এসেছে আমাদের কলোনিতে বড় হওয়া ছোটোবোনের সাথে কথা বলার পর। তার একটি মাত্র ছেলে। আর সন্তান নেই। সে কথায় কথায় বলল- ‘ভাইয়া, ছেলের একটি মেয়ে পছন্দ। তাকে বিয়ে করতে চায়। আমারও অমত নেই। কিন্তু ভয় লাগে, ছেলে যদি বিয়ের পর দূরে সরে যায়! পৃথিবীর সব মানুষ দূরে সরে গেলেও আমার সমস্যা নেই, কিন্তু ছেলে সরে গেলে আমি সইতে পারব না।‘
আমি বললাম- ‘মায়ের ভালোবাসা অগ্রাহ্য করা এত সহজ নয়, বোন।‘
কথাটা আমি বললাম বটে, কিন্তু আমি জানি বাস্তবে এর উল্টোও ঘটে। তাই স্বাভাবিকভাবেই মায়েরা ছেলের বিয়ে সময় একই সাথে আনন্দ এবং শংকায় ভোগেন।
তাঁদের জন্য এ লেখা…
১) আপনি ভাবছেন, ছেলে এখন আপনাকে নয় বউকে ভালোবাসবে, আপনার দাম কমে যাবে। কিন্তু ভাবুন তো, আপনি কি চেয়েছেন, ছেলে হৃদয়হীন হোক? আপনি যদি হৃদয়বান ছেলে চান তবে সে বউকে ভালোবাসলে আপনি মন খারাপ করবেন কেন?
২) আপনি ভাবছেন, ছেলে স্ত্রীর প্রতি দায়িত্ব বেশি পালন করবে। আপনার প্রতি কম। কিন্তু আপনি সবসময় চেয়েছেন, আপনার ছেলে দায়িত্ববান পুরুষ হোক। তাই স্ত্রীর প্রতি ও দায়িত্ববান হওয়া মানে আপনি ওকে সঠিক শিক্ষাই দিয়েছেন। তাহলে মন খারাপ করবেন কেন?
৩) আপনি ভাবছেন, সংসারের নিয়ন্ত্রণ বউয়ের হাতে চলে যাবে? কেন ভাবছেন? সংসার জীবন হলো এক ধরনের রিলে রেস। এখানে ব্যাটন সময়ে সময়ে আরেকজনের হাতে তুলে দিতে হয়। আপনার শাশুড়িও তাই করেছিলেন- আপনিও তাই করবেন। অনেক তো সংসারের ঝামেলা পোহালেন। এবার বিশ্রাম নিন। এই বিশ্রাম আপনার অধিকার।
৪) নতুন বউ মানিয়ে নিতে পারবে তো? এই চিন্তা আপনার মাথায় স্বাভাবিকভাবেই কাজ করছে। নতুন বউয়ের মানিয়ে নিতে তো একটু কষ্ট হবেই। সে অন্য বাগানের চারা। তাকে রোপণ করা হচ্ছে আরেকটি বাগানে। সেখানকার জলবায়ুর সাথে খাপ খাওয়াতে তার তো একটু কষ্ট হবেই। তার মানিয়ে নেওয়া নির্ভর করছে নতুন বাগানের মালির উপর এবং আপনিই হচ্ছেন সে-ই মালি।
৫ ) ওরা আলাদা হয়ে যাবে? যেতেই পারে। বাস্তব কারণেই অনেক ছেলে আলাদা সংসার পাতে। তাই আলাদা হলে সমস্যা নেই- বরং তাতে সম্মান ও ভালোবাসা আরো বেশি মজবুত হয়। কারণ তাতে খিটিমিটি কম হয়।
মোদ্দা কথা হলো, কিভাবে বিয়ের পর ছেলে ও তার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখা যায়?
দুঃশ্চিন্তা না করে নিচের পরামর্শগুলো অনুসরণ করতে পারেন-
১) ছেলেকে বলুন- ‘তোমার জীবনে আসা মানুষটি তোমাকে অনেক ভালোবাসবে। কিন্তু মনে রাখবে আমিও তোমাকে ঠিক তেমনি ভালোবাসব, যেমন সারাজীবন ভালোবেসে এসেছি।‘
আপনার এই কথা অগ্রাহ্য করার ক্ষমতা ছেলের হবে না।
২) তাদের ব্যক্তিগত ব্যাপারে খুব বেশি নাক গলাবেন না।
৩) বউকে উপদেশে জর্জরিত করবেন না।
৪) তৃতীয় কাউকে বউয়ের সমালোচনা করতে দেবেন না।
৫) অন্যের কাছে বউয়ের বদনাম করবেন না।
৬) ছেলের উপর বেশি অধিকার ফলাবেন না। জোর না করলেই বরং আপনার অধিকার বেশি বজায় থাকবে। কারণ তখন আপনাকে ওরা দুজন বেশি শ্রদ্ধা করবে।
৭) বউয়ের কাছে প্রত্যাশা যাতে আকাশচুম্বি না হয়।
৮) বউয়ের প্রতি ঠিক সেই আচরণ করবেন যে আচরণ আপনি আপনার মেয়ের প্রতি তার শাশুড়ি থেকে আশা করেন।
৯) বাপের বাড়ি নিয়ে বউকে খোঁটা দেবেন না। এটি বউ- শাশুড়ির সম্পর্ক বিষাক্ত হওয়ার অন্যতম বড় কারণ।
১০) পুত্রবধুকে প্রতিদ্বন্দী নয়- কন্যা ভাবুন। দেখবেন সবকিছু সহজ হয়ে যাবে।
আমার পরামর্শগুলো খুব কঠিন মনে হচ্ছে?
আসলে কঠিন নয়। আমি খুব কাছ থেকে বত্রিশ বছর ধরে একজোড়া বউ -শাশুড়ির সম্পর্ক দেখছি এবং বুঝতে পারছি এ ব্যাপারগুলো কী রকম ম্যাজিকের মতো কাজ করে।
#আসুন মায়া ছড়াই


এ জাতীয় আরো খবর...