শিরোনামঃ
ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে: জবি ভিসিকে শাসালেন ছাত্রদল নেতা ১০টি পর্যবেক্ষণ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেয়া হবে: তথ্য উপদেষ্টা শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অবস্থান জানাল দিল্লি ৬ গিগাহার্জ ব্যান্ডের ৭০০ মেগাহার্জ ওয়াই-ফাইয় উন্মুক্তে আপত্তি বিটিআরসির ১৩ বছরের সর্বনিম্ন: বিদেশি ঋণের প্রতিশ্রুতি ৩৭% হ্রাস নাগরিক সেবায় কোটা ব্যবস্থার অমীমাংসিত বিতর্ক: দুই বছর পরো সংস্কার নিয়ে স্থবিরতা রাজনৈতিক বিবেচনায় ২৬৫ ডিএজি-এএজি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে রিট
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

১০টি পর্যবেক্ষণ

বাদল সৈয়দ / ৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ঊনষাটে পা দিলাম। এ দীর্ঘ জীবনে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা আমার কিছু নিজস্ব পর্যবেক্ষণ তৈরি করেছে।
যদিও এগুলো সর্বজনীন সত্য নয়- তবে আমার ধারণা অনেকেই তাঁদের জীবনে এগুলোর মিল খুঁজে পাবেন।
১) যেদিন মন খুব খারাপ থাকে সেদিন কোনো খারাপ খবর আসে।
২) এক সন্তান হোক আর দশ সন্তান হোক, শেষ পর্যন্ত দায়িত্ব নেয় একজনই।
৩) যে সিদ্ধান্ত নেওয়ার সময় মন খচখচ করে তার ফলাফল ভালো হয় না।
৪) দুষ্ট লোকের কথা খুব মিষ্টি, হাসি খুব মধুর।
৫) চাকরির শুরুতে যারা বন্ধু থাকে তাঁদের অনেকেই চাকরির শেষের দিকে শত্রু হয়ে ওঠে।
৬) স্কুলজীবনের বন্ধুর মতো খাঁটি বন্ধু পরে খুব কম হয়।
৭) যৌবনের লম্পট বুড়ো হলে সাধু সাজে।
৮) যার যত বেশি ত্রুটি সে অন্যের তত বেশি ভুল ধরে।
৯) অধিকাংশ মেয়ের প্রথম জীবন কাটে সন্তানের যত্নে, শেষ জীবনে কাটে বৃদ্ধ স্বামীর সেবায়।
১০) বিপদে মাঝে মাঝে এমন মানুষ পাশে দাঁড়ান, যিনি কখনো তত ঘনিষ্ঠ ছিলেন না।
যা বললাম তার মধ্যে কিছু কি আপনার জীবনের সাথে মিলেছে?
#আসুন মায়া ছড়াই


এ জাতীয় আরো খবর...