সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

চাকরিজীবী বাবা-মায়ের জন্য

বাদল সৈয়দ / ৮ বার
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মা বাবা দুজনেই যদি চাকরি করেন তবে বাচ্চারা প্রায়ই বাসায় একা থাকে। তাই তাদের মধ্যে একদিকে নিরাপত্তাহীনতা তৈরি হয় অন্যদিকে তৈরি হয় এক ধরনের অভিমান। এ থেকে মুক্তি পাওয়ার কয়েকটি উপায় আমরা চেষ্টা করে দেখতে পারি। এক নাম্বার বাড়িতে মুরুব্বি রাখা। তাদের দাদা-দাদি, নানা-নানি এদেরকে এনে রাখা। সম্ভব হলে। দুই নাম্বার হচ্ছে অফিস থেকে এসেই তাদের সাথে কিছুক্ষণ সময় দেন। দয়া করে এসেই পত্রিকা, মোবাইল, টিভি এগুলো নিয়ে বসবেন না। তাদের সাথে গল্প করুন বুঝতে দিন তারাই আপনার প্রায়োরিটি। তিন নাম্বার ছুটির দিনে তাদেরকে নিয়ে বেড়াতে যান। কিংবা বাড়ির আশেপাশে ঘুরতে যান, ছাদে যান। তাদের সাথে সময় দিন। তারা যাতে বুঝতে পারে ছুটির দিনটা তাদের জন্যই আপনি নিবেদন করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা করতে পারেন। সেটি হচ্ছে অফিস টাইমে তাদেরকে কল করে তাদের খবর নেওয়া। তবে খবরদার সারা সপ্তাহ অফিসে ছিলাম এই অপরাধবোধ থেকে কখনোই তাদেরকে তারা যা চায় তা কিনে দেবেন না। সব ইচ্ছে পূরণ করা ভালো নয়। আসুন মায়া ছড়াই।


এ জাতীয় আরো খবর...