শিরোনামঃ
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার যে ব্যাখ্যা দিল পাকিস্তান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের সুপারিশ স্থায়ী কমিটির মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

মেয়েকে যা বলবেন

বাদল সৈয়দ / ৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মেয়ে বড় হচ্ছে?
তা হলে, রাখডাক না করে তাকে কিছু কথা বলুন।
কথাগুলো বলা জরুরি।
১) সবচেয়ে ভয়ংকর মূল্যপতন হলো, মেয়েদের মূল্যপতন। যেন সে কখনোই নিজ দামের পতন না ঘটায়।
২) সে মনের দরজা তখনই খুলবে, যখন সে বিনিময়ে ভালোবাসা পাবে। এই দরজা খুব দামি, সস্তা মানুষের জন্য এটি খুলতে নেই।
৩) আমাদের সমাজে ছেলেরা ডুবতে থাকলে অনেকেই হাত বাড়ায়, আর মেয়েরা ডুবতে থাকলে অধিকাংশ ক্ষেত্রে পাড় থেকে লাঠির বাড়ি দিয়ে তার ডোবা নিশ্চিত করা হয়। তাই ডোবা যাবে না- ভাসতে হবে।
৪) সে অবশ্যই আত্মনির্ভরশীল হবে। তারপরও প্রতিষ্ঠিত কাউকে বিয়ে করবে। স্ত্রী প্রতিষ্ঠিত কিন্তু স্বামী প্রতিষ্ঠিত নয়-এমন হলে স্বামী হীনমন্যতায় ভুগে স্ত্রীকে কষ্ট দেয়।
৫) পছন্দ যদি করতেই হয় করুক, কিন্তু তেলে-জলে যাতে এক না করে। জিন্দেগী ছারখার হয়ে যাবে।
৬) শালীনতা খুব মূল্যবান। এটা জলাঞ্জলি দিলে সাময়িক মনোযোগ পাওয়া যায়, কিন্তু স্থায়ীভাবে সম্মান হারায়।
৭) যার কাছে সে সম্মান পাবে না তার থেকে যেন দূরে থাকে। অসম্মানের শিকল কাটার করাত তার থাকতে হবে।
৮) বিড়াল প্রথম রাতে মারতে হয়- কথাটি শুধু পুরুষের জন্য নয়, নারীর জন্যও প্রযোজ্য। প্রথম রাতেই তাকে বুঝিয়ে দিতে হবে, তার প্রত্যাশা কী? নয়তো আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে না।
৯) রূপ চিরস্থায়ী নয়- এটিকে সম্পদ ভাবা যাবে না।
১০) সংসারী হতে পারাটা অনেক বড় গুণ- পুরুষ এবং নারী উভয়ের জন্য।
১১) দুনিয়ার সবাই মুখ ফিরিয়ে নিলেও আপনার রাজ্যে সে চির রাজকন্যা। তাই ভয় নেই।
#আসুন মায়া ছড়াই


এ জাতীয় আরো খবর...