শিরোনামঃ
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ নিয়ে শুরু হলো ম্যারিকো বাংলাদেশ ওভার দ্য ওয়াল পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত )

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
Bangladesh Govt

সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আয়েশা আক্তারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত), ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশন সদস্য (সচিব), জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়রম্যান (সচিব), পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব (গ্রেড-১) (সংযুক্ত) কবির আহামদকে পরিকল্পনা কমিশনের সদস্য (ভারপ্রাপ্ত সচিব) করা হয়েছে। অবসর গমনের সুবিধার্থে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) করা হয়েছে।

গ্রেড-১
রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) মো. সাইফুল ইসলামকে অবসর প্রদান করা হয়েছে।

অতিরিক্ত সচিব
সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে রংপুরের বিভাগীয় কমিশনার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. এরশাদুল হককে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খানকে পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরীকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় পেনশন কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক (অতিরিক্ত সচিব) ড. মো. আশরাফুজ্জামানকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমরকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরীকে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) ব্যারিস্টার মো. গোলাম আজমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলামকে ভূমি আপিল বোর্ডের সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামানকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক করা হয়েছে। অবসর গমনের সুবিধার্থে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন বিশ^াসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ. এইচ. এম. জাহাঙ্গীর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) প্রদীপ কুমার মহোত্তমকে অবসর প্রদান করা হয়েছে।

যুগ্মসচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো. ফিরোজ উদ্দিন আহমেদকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বিয়াম ফাউন্ডেশন ঢাকার পরিচালক জালাল উদ্দীনকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক, বস্ত্র অধিদপ্তরের পরিচালক আ.ন.ম. তরিকুল ইসলামকে জাতীয় পেনশন কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মিজ দিলারা বেগমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংযুক্ত), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামানকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) কাজি মো. আব্দুর রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মেহেদী হায়াত আববাছিকে ‘দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (১ম সংশোধনী)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে বদলির আদেশাধীন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) অতিরিক্ত মহাপরিচালক মিজ সায়মা আফরোজকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনবার্সন প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুর রহমান খানকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব আবুল কালাম আজাদকে কম্পোনেন্ট-২ এবং ৩ এসপায়ার টু ইনোভেট (এটুআই) যুগ্ম প্রকল্প পরিচালক, রংপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক খায়রুল আনামকে মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান, জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আলমগীর হোসেনকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জসিম উদ্দীনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজাদ জাহানকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনবার্সন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মিজ্ বেগম মিনারা নাজমীনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হিসেবে যোগদানের অপেক্ষায় এরশাদ হোসেন খানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ কে এম ফজলুর রহমানকে ওয়াসা ঢাকার উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ সাগরিকা নাসরিনকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেডের (বোয়েসেল) নির্বাহী পরিচালক মো. শওকত আলীকে ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) (১ম সংশোধন)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মিজ্ সাবেরা আখতারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) (১ম সংশোধন)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) প্রনব কুমার সাহাকে শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব বেগম মোসলেমা নাজনীনকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) সুমন বড়ুয়াকে অবসর প্রদান করা হয়েছে।
উপসচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) শেখ ইমরানকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব, শিক্ষা প্রেষণ শেষে সদ্য যোগদানকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. আব্দুল আজিজ ভূঁঞাকে বিদ্যুৎ বিভাগের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মু. আবু জাফরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, অর্থনৈতিক সম্পদ বিভাগের উপসচিব সামছুদ্দিন মুন্নাকে স্থানীয় সরকার বাহেরহাটের উপপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল হালিমকে স্থানীয় সরকার নীলফামারীর উপপরিচালক, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) মিল্টন চন্দ্র রায়কে স্থানীয় সরকার রংপুরের উপপরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) পুলক কুমার মণ্ডলকে স্থানীয় সরকার নড়াইলের উপপরিচালক, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব তুষার আহমেদকে স্থানীয় সরকার মেহেরপুরের উপপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক শেখ আব্দুল্লাহ্ সাদীদকে স্থানীয় সরকার ভোলার উপপরিচালক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের উপসচিব মো. সানওয়ার হোসেনকে স্থানীয় সরকার পঞ্চগড়ের উপপরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) মো. নবীরুল ইসলামকে স্থানীয় সরকার খুলনার উপপরিচালক, বিদ্যুৎ বিভাগের উপসচিব (সংযুক্ত) মো. নাজমুল হামিদ রেজাকে স্থানীয় সরকার কুড়িগ্রামের উপপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সোলেমান আলীকে স্থানীয় সরকার গাইবান্ধার উপপরিচালক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) এ.এস.এম. মোসাকে স্থানীয় সরকার ময়মনসিংহের উপপরিচালক, স্থানীয় সরকার কুড়িগ্রামে উপপরিচালক হিসেবে বদলির আদেশাধীন স্থানীয় সরকার খুলনার উপপরিচালক মো. আরিফুল ইসলামকে স্থানীয় সরকার গোপালগঞ্জের উপপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটিডি) উপসচিব (সংযুক্ত) মো. পূবন আখতারকে স্থানীয় সরকার পাবনার উপপরিচালক, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপসচিব (সংযুক্ত) ইশতিয়াক আহমেদকে ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জোনাল সেটেলমেন্ট অফিস খুলনার চার্জ অফিসার মিজ শুভ্রা দাসকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন খুলনার (বিসিক) আঞ্চলিক পরিচালক, শিক্ষা প্রেষণ শেষে সদ্য যোগদানকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. মহিদুল ইসলাম চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মিজ্ উম্মে হাবিবাকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মিজ্ আকলিমাকে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মিজ্ মোছা. ফাতেমা ইয়াছমিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শামছুল আরিফকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব, শিক্ষা প্রেষণ শেষে সদ্য যোগদানকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মিজ্ কানিজ ফাতেমাকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) এ. এম. জহিরুল হায়াতকে স্থানীয় সরকার লক্ষ্মীপুরের উপপরিচালক, দেশের বিভিন্ন স্থানে সমন্বিত মসজিদ নির্মাণ ও সংস্কার শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামকে ইসলামিক ফাউন্ডেশনের সচিব, শিক্ষা প্রেষণ শেষে সদ্য যোগদানকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মিজ্ ফৌজিয়া সিদ্দিকাকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. গোলাম মুক্তাদিরকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মিজ্ মোছা. শাম্মী আক্তারকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) অ. ন. ম আনোয়ারুল হাসানকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আজিজুর রহমানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. খালিদ হোসেনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পরিচালক, জন বিভাগের উপসচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মিজ্ নুরে জান্নাত (সপ্না) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব, খাদ্য মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) মোহাম্মদ ইউসুফকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (উপসচিব) শেখ মুর্শিদুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) খুলনার আঞ্চলিক পরিচালক বাদল চন্দ্র হালদারকে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) গোপালগঞ্জের পরিচালক, শিক্ষা প্রেষণ শেষে সদ্য যোগদানকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) আবদুল মোহাম্মদ মোক্তার হোসেনকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব, বরিশালের উপ ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) মৃনাল কান্তি দেকে পরিকল্পনা কমিশনের উপপ্রধান (উপসচিব), জনপ্রশসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. মোস্তাফিজুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব, স্থানীয় সরকার বরগুনার উপপরিচালক (উপসচিব) এ.এস.এম কাসেমকে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মিজ উম্মে কুলসুম সম্পাকে পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে (সংযুক্ত) উপসচিব আ. ন. ম. আবুজর গিফফারীকে রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মিজ্ সালেহা খাতুনকে সেতু বিভাগের উপসচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব ড. মো. আনোয়ার হোসেনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব (উপসচিব), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী মাহবুব উর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব (উপসচিব), খাদ্য মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলির আদেশাধীন ভূমি সংস্কার বোর্ডের সহকারী ভূমি সংস্কার কমিশনার মিজ সাবরিনা সুলতানাকে ভূমি সংস্কার বোর্ডের উপ ভূমি সংস্কার কমিশনার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. ইব্রাহিম ভূঞাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ ফয়সাল রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ শফিকুল ইসলামকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মুঈদ মোহাম্মদ রুবেলকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব, বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট মো. সানিউল ফেরদৌসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত), বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মিজ্ নাজনীন সুলতানাকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আশরাফুল ছিদ্দিককে দুর্নীতি দমন কমিশনের পরিচালক, স্থানীয় সরকার রাজশাহীর উপপরিচালক মিজ মাহমুদা পারভীনকে রাজশাহীর উপ-ভূমি সংস্কার কমিশনার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মিজ সেলিনা কাজীকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ সেলিম রেজাকে পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জের পরিচালক এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পরিচালক (উপসচিব) হিসেবে বদলির আদেশাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে সংযুক্ত উপসচিব মিজ সারাহ সাদিয়া তাজনীনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব স্বপন কুমার বসুকে অবসর প্রদান করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিব
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. শাহীন মাহমুদকে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসন, পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী প্রধান মো. আবদুল্লাহ আল রনীকে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) সহকারী প্রকল্প পরিচালক রফিকুল হককে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক, লক্ষ্মীপুর রামগতির উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানাকে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক, পাবনা সুজানগরের উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদকে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোছা. তাছমিনা খাতুনকে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল করিমকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক এবং বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মহিদুল হককে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য এর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. আনোয়ার হোসাইন পটোয়ারীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব), বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ নাহিদ হাসান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব), নোয়াখালী সোনাইমুড়ির উপজেলা নির্বাহী অফিসার মিজ নাছরিন আকতারকে বাংলাদেশ রাবার বোর্ডের উপপরিচালক, শিক্ষা ছুটি শেষে যোগদানকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. আমিনুল ইসলামকে ভূমি সংস্কার বোর্ডের সহকারী ভূমি সংস্কার কমিশনার, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহে উপপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ লুৎফুর নাহারকে জোনাল সেটেলমেন্ট অফিস ময়মনসিংহের চার্জ অফিসার, শিক্ষা ছুটি শেষে সদ্য যোগদানকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. তাছলিমা আকতারকে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) সহকারী প্রকল্প পরিচালক (এনভায়রনমেন্ট, হেলথ, সেফটি), জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) শুভাশিস ঘোষকে পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মির্জা ইমাম উদ্দিনকে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব, বরগুনায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) কে. এম. রফিকুল ইসলামকে বিআরটিসিতে ইলেকট্রিক ভেহিক্যাল সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনার নিমিত্ত সিনিয়র সহকারী সচিব হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পদায়ন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ জাকারিয়াকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বদলির আদেশাধীন ঝিনাইদহ কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) (সিনিয়র সহকারী সচিব) আব্দুল্লাহ আল ফারুককে প্রধানমন্ত্রী কার্যালয়ের সদস্য (সচিব) ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব), পঞ্চগড় বোদা উপজেলা নির্বাহী অফিসার (সিনিয়র সহকারী সচিব) মো. রবিউল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, বরগুনা বামনার উপজেলা নির্বাহী অফিসার মোসা. নিকহাত আরাকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শেরপুর নালিতাবাড়ির সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক, শিক্ষা ছুটি শেষে সদ্য যোগদানকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এম. এম. আরাফাত হোসেনকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের সহকারী পরিচালক, শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সিনিয়র সহকারী সচিব) মিজ্ নাহিদা আক্তারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. মুনতাসির হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সিনিয়র সহকারী সচিব) মিজ্ নিগার সুলতানাকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহমুদ আল হাসানকে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) সহকারী প্রকল্প পরিচালক (প্রশাসন), জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. ইয়ানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) বকুল চন্দ্র কবিরাজকে পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. শাফিউল মাজলুবিন রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সৈকত ইসলামকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।
ময়মনসিংহ নান্দাইলের উপজেলা নির্বাহী অফিসার মিজ্ ফাতেমা জান্নাত, ফেনী সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া, কক্সবাজার রামুর সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী ও চট্টগ্রাম হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য তাদের চাকরি সিলেট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত, চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটের সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ ও ভোলা চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য তাদের চাকরি বরিশাল বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত নাজমুল হুসাইন, ঝিনাইদহ শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী, কুষ্টিয়া কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার ও নরসিংদী রায়পুরার সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মুনমুন পালকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য তাদের চাকরি খুলনা বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত, বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, ফরিদপুর সালথার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ও পাবনা চাটমোহরের উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য তাদের চাকরি রংপুর বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত, সিরাজগঞ্জ বেলকুচির সহকারী কমিশনার (ভূমি) মিজ্ ইসরাত জাহানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য তার চাকরি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত, মুন্সীগঞ্জ সিরাজদিখানের উপজেলা নির্বাহী অফিসার মিজ্ রুম্পা ঘোষকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য তার চাকরি রংপুর বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...