শিরোনামঃ
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ নিয়ে শুরু হলো ম্যারিকো বাংলাদেশ ওভার দ্য ওয়াল পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ক্রসফায়ার ফিরিয়ে আনার কথা বলেছেন সরকারের প্রস্তুতি রয়েছে বলেই—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। আইজিপির বক্তব্যের জন্য তাঁকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, সরকার নিজের ব্যর্থতা আড়াল করতে নতুন কোনো নাটক মঞ্চস্থ করতে পারে। একই সঙ্গে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েও সমালোচনা করেন তিনি।

আখতার হোসেন বলেন, সরকারের সঙ্গে ক্রসফায়ার নিয়ে ভেতরে ভেতরে আলোচনা না হলে আইজিপির বক্তব্যে এমন প্রসঙ্গ আসত না। বক্তব্যটিকে রূপক অর্থে ব্যাখ্যা করার সমালোচনা করে তিনি বলেন, এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সাইবার সুরক্ষা আইন নিয়ে এনসিপির এই নেতা অভিযোগ করেন, নাগরিকদের সুরক্ষার বদলে সরকার নিজেদের সুরক্ষায় আইন করতে চাইছে। সরকারের বক্তব্যের বাইরে অন্য তথ্য প্রচারের সুযোগ সংকুচিত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষায়, এ ধরনের প্রবণতা ফ্যাসিবাদী এবং উত্তর কোরিয়ার মডেলের মতো।

সরকার অপতথ্য ও গুজব প্রতিরোধের কথা বললেও সরকারি পর্যায় থেকে ছড়ানো কথিত গুজবের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই প্রশ্ন তোলেন আখতার হোসেন। সরকারের বক্তব্যকে প্রশ্নাতীত সত্য হিসেবে গ্রহণ করার প্রবণতারও সমালোচনা করেন তিনি। ময়মনসিংহের ভালুকায় সাথী আক্তারের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকারের সিদ্ধান্তের সমালোচনা করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সাথী আক্তারের নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান এনসিপির সদস্যসচিব।

সংস্কার কার্যক্রমের সমালোচনা করে আখতার হোসেন অভিযোগ করেন, গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে সরকার সংস্কারের পথ থেকে সরে যাচ্ছে। গুম কমিশনসহ বিভিন্ন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যে সরকার আইন করছে বলেও দাবি করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপির অবস্থানেরও সমালোচনা করেন আখতার হোসেন। তাঁর অভিযোগ, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাইলেও দলীয় লোকজন দিয়ে তা গঠন করতে চায়। বিএনপির বর্তমান রাজনৈতিক গতিপথকে স্বৈরাচারী প্রবণতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।

আলোচনা সভা থেকে সাইবার সুরক্ষা আইনসংক্রান্ত সংশোধনী সংসদে উপস্থাপন না করার আহ্বান জানান আখতার হোসেন। তাঁর দাবি, প্রস্তাবিত সংশোধনী নাগরিকের বাক্‌স্বাধীনতা খর্ব করতে পারে।


এ জাতীয় আরো খবর...