শিরোনামঃ
মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, ছুটি শতাধিক কারখানা রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেও শেষ হয়নি তদন্ত, প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল বেসরকারি আবাসনে প্লট পেতে ঢাকায় একজন ক্রেতাকে অতিরিক্ত সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় করতে হয় বেতার, বিটিভি ও বাসসসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হচ্ছে কমিটি আ.লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা বন্দী প্রত্যর্পণ চুক্তির বাইরে হাসিনার দেশে ফেরার পথ নেই: শিশির মনির ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার; সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা কলা খেতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত কৃষকলীগ কর্মী
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

জ্যোতিকে আদালতে হাজির না করায় রিমান্ড শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক / ৮ বার
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

জুলাই আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগে করা মামলায় অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতির ১০ দিনের রিমান্ড শুনানি পিছিয়েছে। তাকে আদালতে হাজির করতে না পারায় আগামী ৩০ নভেম্বর শুনানির নতুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার এ শুনানি হওয়ার কথা ছিল। তবে কারাগার থেকে জ্যোতিকে আদালতে হাজির করা হয়নি। ফলে রিমান্ড আবেদনের শুনানি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। এর আগে তিনি জানিয়েছিলেন, বুধবার বিকেল ৩টায় আদালতের কার্যতালিকায় জ্যোতির রিমান্ড শুনানি উঠতে পারে।

গত ২১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মুর্শিদুল আলম জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে ১৯ নভেম্বর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পুলিশের রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় জ্যোতির সংশ্লিষ্টতা রয়েছে। আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে তার ভূমিকা এবং অন্যদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

মামলার এজাহারে জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে। পুলিশের আবেদনে বলা হয়েছে, এজাহারভুক্ত ২০ আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের একজন জ্যোতি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভাটারা থানার সামনে পাকা সড়কে এক দফা আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিলেন। এ সময় আসামিরা অবৈধ ও দেশি অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আন্দোলন দমনে জ্যোতিও বিপুল পরিমাণ অর্থের জোগান দেন। ওই ঘটনায় মামলার বাদী ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি।


এ জাতীয় আরো খবর...