শিরোনামঃ
দেড় লাখ কোটির খেলাপি ঋণের বোঝা: নেতৃত্বহীনতায় ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে ঘন ঘন লোডশেডিং ও ওভারলোডিং: কোল্ডস্টোরেজে পচছে আলু, বাড়ছে জেনারেটর খরচ জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
চট্টগ্রামের মীরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মধ্যম সোনাপাহাড় আরশিনগর ফিউচার পার্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিদারুল আলমের ছেলে আরাফাত হোসেন, আবু তাহেরের ছেলে আনিসুর রহমান, জিয়াউর রহমানের ছেলে রিয়াজ উদ্দিন। তারা সবাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। তারা বিএসআরএম স্টিল মিল কারখানায় কর্মরত ছিলেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এরশাদ উল্ল্যাহ বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি ৩ কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেছি। তবে তারা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারিনি।

তিনি আরো বলেন, যারা ওই কিশোরদের হাসপাতালে নিয়ে এসেছেন তারাও জানাননি তাদের কী সমস্যা হয়েছিল। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত নই ট্রেনের আঘাতে মৃত্যু হয়েছে কি না। কীভাবে তাদের মৃত্যু হয়েছে সেটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে প্রায় শতাধিক মানুষ এসেছিলেন। স্থানীয়রা তাদের মরদেহ নিয়ে গেছেন। তারা ডেথ সার্টিফিকেটও নেয়নি। এরপর হাসপাতালে পুলিশ এসেছিল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ট্রেনে কাটা পড়ে ৩ জন মারা যাওয়ার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে তাদের না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও তাদের মরদেহ পাওয়া যায়নি। পরে নিহতদের বাড়িতে গিয়ে মরদেহের সন্ধান পায় পুলিশ। জিআরপি পুলিশ ও জোরারগঞ্জ থানা পুলিশ নিহতদের বাড়িতে অবস্থান করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, নিহত ৩ কিশোর পেশায় গাড়ির হেলপার (সহকারী) ছিলেন। তারা রেললাইনের ওপর আড্ডা দিচ্ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ট্রেন আসার বিষয়টি তারা খেয়াল করেনি।


এ জাতীয় আরো খবর...