শিরোনামঃ
বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে লাইভ সিসিটিভির দাবিতে লিগ্যাল নোটিশ জুলাই যোদ্ধাদের সংগঠনের কমিটি ঘোষণা, উপদেষ্টা আসিফ-সারজিস-মিতু ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ রাখাইনে রোহিঙ্গাদের শেষ চিহ্ন মুছছে আরাকান আর্মি ফের বাড়ল গ্যাস  সিলিন্ডারের দাম: গৃহস্থালির খরচে আরেক দফা আঘাত তৃণমূলে অনির্বাচিতদের আধিপত্য: থমকে আছে সেবা, বাড়ছে হয়রানি রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যেও থমকে আছে উন্নয়ন: প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ১.৮৫% হঠাৎ করে কোমর ব্যথার কারণ ও প্রতিকার
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

বিচ্ছেদের ঘোষণা কনার

নিজস্ব প্রতিবেদক / ৩১৯ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা তার ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টানার ঘোষণা দিলেন। বুধবার (২৫ জুন) ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক আবেগঘন বার্তায় তিনি এই তথ্য জানান। কনা বলেন, জন্ম, মৃত্যু, বিয়ে–সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়।

সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে তিনি জানান, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।

কনা আরও বলেন, এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।

একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার ঘোষণা দিয়ে কনা আরও বলেন, জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বর্তমানে তিনি তার সংগীতজীবনে পুরোপুরি মনোনিবেশ করতে চান উল্লেখ করে তিনি বলেন, আমি আমার গানের কাজেই মনোনিবেশ করতে চাই, যে কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি।

সবশেষে তিনি তার দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।

প্রসঙ্গত, কনা দেশের অন্যতম জনপ্রিয় গায়িকা হিসেবে দীর্ঘদিন ধরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার এই নতুন যাত্রায় ভক্তরা তার পাশে থাকবেন বলেই আশা করছেন এই শিল্পী।


এ জাতীয় আরো খবর...