শিরোনামঃ
বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে লাইভ সিসিটিভির দাবিতে লিগ্যাল নোটিশ জুলাই যোদ্ধাদের সংগঠনের কমিটি ঘোষণা, উপদেষ্টা আসিফ-সারজিস-মিতু ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ রাখাইনে রোহিঙ্গাদের শেষ চিহ্ন মুছছে আরাকান আর্মি ফের বাড়ল গ্যাস  সিলিন্ডারের দাম: গৃহস্থালির খরচে আরেক দফা আঘাত তৃণমূলে অনির্বাচিতদের আধিপত্য: থমকে আছে সেবা, বাড়ছে হয়রানি রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যেও থমকে আছে উন্নয়ন: প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ১.৮৫% হঠাৎ করে কোমর ব্যথার কারণ ও প্রতিকার
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ভক্তদের সুখবর দিলেন ইলিয়ানা

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ বার
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

সুখবর নিয়ে আবারও খবরের শিরোনামে বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন তিনি। গত ১৯ জুন তার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। তবে সন্তান জন্মের এক সপ্তাহ পর, ২৮ জুন (শনিবার) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যোজাতের ছবি শেয়ার করে নিজেই এই খুশির খবর জানিয়েছেন অভিনেত্রী।

ক্যাপশনে ইলিয়ানা লেখেন, “পরিচয় করিয়ে দিচ্ছি কিয়েনু রেফ ডোনালের সঙ্গে।” প্রকাশিত ছবিতে দেখা গেছে, টুপি পরা ও তোয়ালে জড়ানো একটি শিশুর মুখ, যিনি পাশ ফিরে ঘুমিয়ে রয়েছেন। ছোট্ট এই মিষ্টি ছবিটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

 

ইলিয়ানার এই খুশির খবরে অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা ছাড়াও বলিউডের তারকারাও। প্রিয়াঙ্কা চোপড়া, আরশাদ ওয়ারসি ও তাঁর স্ত্রী মারিয়া গোরেত্তি, আথিয়া শেঠিসহ অনেকেই মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন মা ও নবজাতককে।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাসে প্রথমবার মা হয়েছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তখনও তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। যদিও মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেও বিয়ে নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। পরে জানা যায়, ২০২৩ সালের মে মাসে তিনি মাইকেল ডোলানকে বিয়ে করে


এ জাতীয় আরো খবর...