বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

রিয়ানার বাড়িতে গুলিবর্ষণ: অভিযুক্ত ইভানার বিরুদ্ধে ১০ অভিযোগ

বিনোদন ডেস্ক / ২ বার
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬

মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের বাসভবনে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত ইভানা লিসেট অরটিজকে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) লস অ্যাঞ্জেলেসের একটি ফৌজদারি আদালতে তাকে তোলা হয়।

গত ৮ মার্চ রোববার দুপুর সোয়া ১টার দিকে রিয়ানার বাড়ির সামনে আচমকা গুলির শব্দ শোনা যায়। বাইরে থেকে চালানো ওই গুলিবর্ষণে বেশ কয়েকটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। ঘটনার সময় গায়িকা নিজেই বাড়িতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ৩৫ বছর বয়সী ইভানা লিসেট অরটিজকে আটক করে।

আদালত সূত্রে জানা গেছে, প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ আগ্নেয়াস্ত্র ব্যবহারের ১০টি এবং জনবহুল এলাকায় গুলি চালানোর ২টি—সর্বমোট ১২টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

শুরুতে অভিযুক্তের জামিন ১০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হলেও, পরে তা কমিয়ে ১ দশমিক ৮৭৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়। আগামী ২৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...