বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অত্যন্ত জরুরি ছিল: ন্যাটোর প্রধান

নিজস্ব প্রতিবেদক / ১ বার
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলা ‘অত্যন্ত জরুরি’ ছিল বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইরান, আর সেই কারণেই যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক জবাব দেওয়া জরুরি হয়ে পড়েছিল। তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকেই বুধবার (৮ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন রুটে। তিনি বলেন, ‘আমি মনে করি, যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান নেওয়া এবং দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানানো ছিল একেবারেই জরুরি।’

ন্যাটো প্রধানের এই মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র হয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালায়।

ওয়াশিংটনের দাবি, এসব হামলা ছিল ইরানের সামরিক তৎপরতার জবাব। অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তি লঙ্ঘন করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এরই মধ্যে পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ফলে অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, ন্যাটো মহাসচিবের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রতি জোটটির রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এটি ইরানকে ঘিরে পশ্চিমা দেশগুলোর অবস্থান আরও কঠোর হওয়ার বার্তাও দিচ্ছে।


এ জাতীয় আরো খবর...