শিরোনামঃ
নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল শিশুদের স্কুল নির্বাচনঃ ১০টি পরামর্শ ইরানে এক ঘণ্টায় ৮ শহরে হামলা চালাল যুক্তরাষ্ট্র আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী সেনা পরিবারে বড় হয়েছি, তাই সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে পরিবেশের যত্ন নিতে, যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের নতুন ট্রানজিট হাব বাংলাদেশ ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

ইরানে এক ঘণ্টায় ৮ শহরে হামলা চালাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে একাধিক স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। প্রাদেশিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত রাতে অন্তত আটটি এলাকায় ধারাবাহিকভাবে এসব হামলা হয়েছে।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে ধাপে ধাপে খুজেস্তানের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএকে জানান, গত কয়েক ঘণ্টায় মার্কিন বাহিনী প্রদেশজুড়ে অন্তত আটটি স্থানে হামলা চালিয়েছে। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো সংগ্রহ করা হচ্ছে।

তবে আহভাজ বিমানবন্দরে হামলার খবর নাকচ করে হায়াতি জানান, বিমানবন্দরের ভেতরে নয়, এর উপকণ্ঠে দুটি হামলার ঘটনা ঘটেছে।

এর আগে তিনি জানিয়েছিলেন, মাহশাহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতির চাপও বৃদ্ধি পেয়েছে।

ইরান দাবি করেছে, শনিবার কয়েকটি জাহাজ অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করায় প্রণালিটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আইআরজিসির ওই ঘোষণার প্রায় এক ঘণ্টা পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তাদের সামরিক অভিযান শুরু হয়। আইআরজিসি আগেই সতর্ক করে বলেছিল, কন্টেইনার জাহাজে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে ‘শত্রুদের নতুন ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।


এ জাতীয় আরো খবর...