শিরোনামঃ
নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল শিশুদের স্কুল নির্বাচনঃ ১০টি পরামর্শ ইরানে এক ঘণ্টায় ৮ শহরে হামলা চালাল যুক্তরাষ্ট্র আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী সেনা পরিবারে বড় হয়েছি, তাই সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে পরিবেশের যত্ন নিতে, যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের নতুন ট্রানজিট হাব বাংলাদেশ ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আগামী ১৬ জুলাই ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এ বৈঠক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেন, বর্তমানে বাংলাদেশ বিমসটেকের চেয়ারম্যান (সভাপতি) দেশ হওয়ায় এই বৈঠকে অংশগ্রহণ করা দায়িত্ব ও কূটনৈতিক বাধ্যবাধকতার অংশ।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম। তার সফরের বিষয়টি কূটনৈতিক মাধ্যমে ইতোমধ্যে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যাকে বাংলাদেশ সন্তোষজনক মনে করেনি এবং তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এ সফরের সময় ভারত আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও রাষ্ট্রীয় প্রোটোকল যথাযথভাবে অনুসরণ করে কি না, সেদিকে বাংলাদেশ নিবিড় নজর রাখবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ ছাড়া প্রতিনিধি দলের সফর উপলক্ষে প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য নিশ্চিত করার বিষয়েও ভারত সরকারকে অবহিত করা হয়েছে। কর্মকর্তাদের ভাষ্য, এই সফরে ভারতের আচরণ ভবিষ্যতে বাংলাদেশ-ভারতের উচ্চপর্যায়ের সফর এবং দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনায় আসবে।


এ জাতীয় আরো খবর...