শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত প্রায় ১৪শ

নিজস্ব প্রতিবেদক / ১৬ বার
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৫ সেপ্টেম্বরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও তিনজন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। এর ফলে যুদ্ধবিরতির পর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৬ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় হতাহতদের এই সংখ্যা ক্রমেই বাড়ছে। একই সময়ে গাজার বিভিন্ন এলাকায় হামলা ও সংঘাত অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পর নিহত ১ হাজার ৩৭৫ জনের পাশাপাশি আহত হয়েছেন ৪ হাজার ৬৮৬ জন। সূত্র: আল-জাজিরা


এ জাতীয় আরো খবর...