শিরোনামঃ
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ নিয়ে শুরু হলো ম্যারিকো বাংলাদেশ ওভার দ্য ওয়াল পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

পড়তে বসলে কিছু সময় পর ঘাড়ে কেন ব্যথা হয়

ডা. আলতাফ হোসেন সরকার / ৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

অনেক রোগী এসে বলে ঘাড় নিচু করে বেশি সময় পড়তে পারি না বা
অন্যান্য কাজও ঠিকমত করতে পারি না, ঘাড় ব্যথা শুরু হয়ে যায়। রোগী
দীর্ঘদিন যাবত এ সমস্যায় ভুগছে কিন্তু ব্যথা কমছে না। চলুন আমরা জেনে
নেই কেন ব্যথা হয়।
এটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন— ঘাড়ের পেশীতে টান পড়া,
ঘাড়ের ভঙ্গি খারাপ হওয়া, ঘাড় বাঁকা করে বসে থাকা। পড়তে বসলে
মানুষের ঘাড় অবশ্যই নিচের দিকে থাকে। এ দীর্ঘসময় নিচের দিকে থাকার
কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। এছাড়াও ঘাড় ব্যথার অনেক কারণ রয়েছে।
সে কারণগুলো বের করতে হবে, কেন এবং কোন স্ট্রাকচারের অসুস্থতার জন্য
ঘাড় ব্যথা হচ্ছে। যেমন: ঘাড়ের কোন মাংস অসুস্থ বা কোন টেনডন অসুস্থ।
এছাড়াও রয়েছে নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদি।
আমাদের চেম্বারে এধরনের সমস্যা নিয়ে রোগী আসলে প্রথমে আমরা
ঘাড়ের অ্যাসেসমেন্ট করি। সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা ফিজিক্যাল
পরীক্ষা আছে। ওই পরীক্ষার মাধ্যেমে বের করতে হবে কোন স্ট্রাকচার
অসুস্থ। সে অনুযায়ী চিকিৎসা করতে হয়।
ঘরে বসে আপনি কী করবেন:
১. ব্যথার স্থানে মায়োফেসিয়াল করুন।
২. সেঁক দিন।
৩. স্ট্রেচিং এক্সারসাইজ করুন।
৪. প্রতিদিন সকাল বিকাল এক্সারসাইজ করুন।
৫. দীর্ঘসময় এক ভঙ্গিমায় থাকবেন না, পোশ্চার কিছু সময় পর পর চেঞ্জ করুন।
৬. বাচ্চারা পিঠে বেশি ভারি ব্যাগ বহন করবে না।
৭. প্রতিদিন গায়ে সূর্যের আলো লাগাতে হবে।


এ জাতীয় আরো খবর...