মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট

নিজস্ব প্রতিবেদক / ৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়েছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। তবে ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় সেই বিয়ের ঘোষণাও আর বাস্তবায়ন করতে হলো না তাকে। ফাইনালের পর নিজের ফেসবুক পেজে পরীমণি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা আবার দেখা হবে।’

এর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন পরীমণি। আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে মজার পোস্টও দিয়েছিলেন তিনি—‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

তবে শেষ পর্যন্ত ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় পরীমণির সেই বিয়ের ঘোষণাও আর বাস্তবায়ন হলো না।

প্রিয় দলকে ভালোবাসার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘ভালোবাসার আর্জেন্টিনা। আবার দেখা হবে।’


এ জাতীয় আরো খবর...