শিরোনামঃ
দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি দেশে বেকার টাই-পরা লোকের সংখ্যা বাড়ছে: এনামুল হক ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

সবুজ না লাল কোন আপেল বেশি উপকারী?

নিজস্ব প্রতিবেদক / ৪৯৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সমৃদ্ধ ফল আপেল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। তবে আপনি কোনটি খাবেন, লাল আপেল না সবুজ আপেল? সবুজ আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ই-সহ অনেক ভিটামিন থাকে; যা খেলে বড় রোগের ঝুঁকি অনেকটাই কমে। লাল আপেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম; যা খেলে আপনার হাড় মজবুত থাকবে। লাল আপেলে মিষ্টির ভাগ বেশি থাকে। তবে সবুজ আপেলে মিষ্টির পরিমাণ অনেক কম থাকে বলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো।

গবেষণায় দেখা গেছে, লাল আপেলের থেকে সবুজ আপেল খেলে দ্রুত ওজন কমে। কারণ এতে ফাইবার থাকে; যা খেলে পেট আপনার অনেকক্ষণ ভর্তি থাকবে ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

সবুজ আপেলের থেকে লাল আপেলে কার্বোহাইড্রেট বেশি থাকে, আর ফাইবার কম থাকে। তবে সবুজ আপেলে কার্বোহাইড্রেট কম থাকে, ফাইবার বেশি থাকে। তাই এটি খেলে অন্ত্র ভালো ও পেট পরিষ্কার থাকবে।

লাল আপেলের তুলনায় সবুজ আপেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে; যা আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। হার্ট ভালো রাখে। কমে হার্ট-অ্যাটাকের ঝুঁকি। যদি আপনি নিত্যদিন সবুজ আপেল খান, তাহলে কোলেস্টেরলের মাত্রাও শরীর থেকে কমবে।

শরীর সুস্থ রাখার জন্য লাল আপেলের থেকে সবুজ আপেল একটু বেশিই কার্যকর। পাহাড়ি এলাকায় সবুজ আপেল একটু পরিমাণে বেশিই পাওয়া যায়।


এ জাতীয় আরো খবর...