শিরোনামঃ
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ উপায় ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

খালি পেটে লবঙ্গ: সুস্বাস্থ্যের জাদুকরী মশলা, কমাবে যেসব রোগের ঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক / ৯২ বার
প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

রান্নার স্বাদ ও সুবাস বাড়াতে লবঙ্গ বা লং-এর জুড়ি নেই। তবে শুধু রান্নার অনুষঙ্গ হিসেবেই নয়, এই ছোট্ট মশলাটি ভেষজ গুণে অনন্য। পুষ্টিবিদরা বলছেন, প্রতিদিন সকালে খালি পেটে লবঙ্গ চিবিয়ে খেলে মিলবে আশ্চর্য সব উপকারিতা। বিশেষ করে সর্দি-কাশি প্রতিরোধ থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ—সবক্ষেত্রেই এর ভূমিকা রয়েছে।

লবঙ্গে থাকা ‘ইউজেনল’ উপাদান একে বিশেষ সুগন্ধ ও ঔষধি গুণ দান করে। জেনে নিন খালি পেটে লবঙ্গ খাওয়ার ১২টি জাদুকরী উপকারিতা:

হজমশক্তি ও ওজন নিয়ন্ত্রণ

১. হজমে সহায়তা: লবঙ্গে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। ফলে গ্যাস, বদহজম ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয়।

২. গ্যাস-অম্বল নিরাময়: এটি পেট ফাঁপা বা অম্বলের সমস্যা কমাতে দারুণ কার্যকর।

৩. মেদ ঝরাতে: খালি পেটে লবঙ্গ খেলে শরীরের বিপাক হার (মেটাবলিজম) বাড়ে, যা দ্রুত ক্যালরি পোড়াতে এবং চর্বি কমাতে সাহায্য করে।

৪. আলসার প্রতিরোধ: পাকস্থলীতে মিউকাস উৎপাদনে সাহায্য করে লবঙ্গ। এই মিউকাস পাকস্থলীকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে আলসারের ঝুঁকি কমায়।

রোগ প্রতিরোধ ও সুরক্ষা

৫. জীবানুনাশক: লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে।

৬. ঠান্ডা-কাশি: এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি, কাশি ও ফ্লুর মতো সাধারণ সংক্রমণ প্রতিরোধে ঢাল হিসেবে কাজ করে।

৭. মাথাব্যথা: হুটহাট মাথাব্যথায় লবঙ্গ বেশ কার্যকরী।

ডায়াবেটিস ও লিভারের যত্ন

৮. ডায়াবেটিস নিয়ন্ত্রণ: রক্তে শর্করার মাত্রা কমাতে লবঙ্গের ‘নাইজেরিসিন’ উপাদানটি দারুণ কাজ করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী।

৯. লিভার সুরক্ষা: লবঙ্গ লিভারের জন্য অত্যন্ত উপকারী এবং লিভারের বিভিন্ন সমস্যা থেকে শরীরকে রক্ষা করতে ভূমিকা রাখে।

মস্তিষ্ক ও মুখের যত্ন

১০. মানসিক প্রশান্তি: লবঙ্গে থাকা ইউজেনল মস্তিষ্কের কোষগুলোকে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতেও সহায়তা করে।

১১. মুখের দুর্গন্ধ: এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের দুর্গন্ধ দূর করে।

১২. দাঁতের যত্ন: নিয়মিত লবঙ্গ খেলে দাঁতের মাড়ি শক্তিশালী হয় এবং দাঁতের ব্যথা উপশম হয়।

তাই সুস্বাস্থ্য নিশ্চিতে এবং ছোটখাটো রোগবালাই থেকে দূরে থাকতে প্রতিদিনের অভ্যাসে, বিশেষ করে খালি পেটে লবঙ্গ রাখা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।


এ জাতীয় আরো খবর...