শিরোনামঃ
দৈনিক দিনবদল: প্রিন্ট ভার্সন : ১৭ ফেব্রুয়ারী ২০২৬ চরমোনাই পীরের বাসায় তারেক রহমান টিআইবির প্রতিবেদন: তারুণ্যনির্ভর সংসদে কোটিপতি ও ব্যবসায়ীদের দাপট, আ.লীগের ‘নীরব’ অংশগ্রহণ শপথের মাহেন্দ্রক্ষণ ও ৫৬ হাজার বর্গমাইলের প্রত্যাশা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ২, আহত ৫ ৪ দিন পর সচল আখাউড়া স্থলবন্দর: ফিরেছে কর্মচাঞ্চল্য হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ: অতিরঞ্জিত রাজনৈতিক ইস্যু না অন্যকিছু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নতুন মন্ত্রিসভায় তারুণ্যের চমক: অভিজ্ঞদের পাশাপাশি আলোচনায় শরিক নেতারাও ‘মুখ খুললে অনেকের প্যান্ট খুলে যাবে’: দেশ ছেড়ে ফয়েজ তৈয়বের বিস্ফোরক স্ট্যাটাস
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

নতুন সরকারের জন্য প্রস্তুত ৪০ বাসভবন ও অর্ধশত গাড়ি: প্রধানমন্ত্রীর ঠিকানা ‘যমুনা’ হওয়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ২০ বার
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
প্রতীকী ছবি

দীর্ঘ দেড় যুগের প্রতীক্ষা শেষে সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই শতাধিক আসনে নিরঙ্কুশ বিজয়ের পর এখন চলছে ক্ষমতা গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি। হবু মন্ত্রিসভার সদস্যদের জন্য রাজধানীর মিন্টো রোড, বেইলি রোডসহ অভিজাত এলাকায় প্রস্তুত রাখা হয়েছে ৪০টি সরকারি বাসভবন। পাশাপাশি তাদের যাতায়াতের জন্য প্রস্তুত করা হয়েছে অর্ধশত বিলাসবহুল গাড়ি।

শপথের সময় ও স্থান

আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শপথ নেবেন সংসদ সদস্যরা এবং একই স্থানে বিকেল ৪টায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা।

মন্ত্রীদের আবাসন: বেইলি রোড থেকে মিন্টো রোড

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের মন্ত্রী ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ছেড়ে দেওয়া প্রায় ৪০টি বাসভবন বসবাসের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নতুন সরকারের চাহিদার ওপর ভিত্তি করে প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “৪০টি বাড়ি এখনই ওঠার মতো অবস্থায় আছে। কিছু বাড়িতে হাইজেনিক ওয়াশ, বাথরুম ফিটিংস পরিবর্তন ও রঙ করার মতো ছোটখাটো সংস্কার কাজ দ্রুত শেষ করা হচ্ছে।”

প্রধানমন্ত্রীর ঠিকানা: ‘যমুনা’ নাকি অন্য কোথাও?

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেখানে অবস্থান করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ইচ্ছার ওপর। তিনি চাইলে ‘যমুনা’য় উঠতে পারেন, নিজ বাসভবনে থাকতে পারেন অথবা নতুন কোনো বাসভবনের নির্দেশনাও দিতে পারেন।

গণপূর্তের ওই কর্মকর্তা বলেন, “তাৎক্ষণিক ব্যবহারের জন্য একমাত্র ‘যমুনা’ই প্রস্তুত। সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার পূর্ববর্তী একটি প্রস্তাবনা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি।”

প্রস্তুত ৫০টি গাড়ি

নতুন মন্ত্রীদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তর ৫০টি গাড়ি প্রস্তুত রেখেছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে ভিভিআইপি প্রটোকল মেনে অতিরিক্ত ৫টি গাড়িসহ এই বহর সাজানো হয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মো. খায়রুল কবীর মেনন বলেন, “মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আমরা গাড়ি প্রস্তুত রেখেছি। শপথের দিন চূড়ান্ত সংখ্যা জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রায় দুই যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন এবং তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।


এ জাতীয় আরো খবর...